৩০শে জুলাই, ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া ও কানাডা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

নিউজ এডিশন ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া ও কানাডা। রবিবার তিন দেশ এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

রবিবার প্রথম ফিলিস্তিনকে স্বীবৃতির ঘোষণা দেয় কানাডা। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর দেশগুলোর মধ্যে কানাডাই প্রথম এই ঘোষণা দিলো। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক পোস্টে বলছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে কার্নি বলেছেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্যই শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারিত্বের প্রস্তাব দিচ্ছে।”

এর পরপরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয় অষ্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া কানাডার ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুসরণ করেছে।

তিনি বলেছেন, এটি কানাডা ও ব্রিটেনের সাথে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য একটি আন্তর্জাতিক প্রচেষ্টা।’

এরপরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন।

এক ভিডিও বার্তায় স্টারমার বলেছেন, “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে, আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র – এই মুহূর্তে আমাদের কাছে এর কোনটিই নেই। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মুহূর্ত এখন এসে গেছে। তাই, আজ, শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে বলছি যে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম এভারকেয়ারে

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো আপত্তি নেই: প্রেস সচিব

মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারীর মৃত্যু

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

জামায়াত গণ–অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে ধর্ম ব্যবসা শুরু করেছে: পাটওয়ারী

বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের

গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার