১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জিয়া হকের কবিতা ‘হাদিদের রক্তেই ইতিহাস লেখা হয়’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক চলছে।

ওসমান হাদিকে গুলির পর থেকে সোশ্যাল মিডিয়াতে শুধু হাদির ক্লিপগুলো নেটিজেনদের চোখে বেশি পড়ে। এর মধ্যে অনেকেই নিজেদের কবিতা ও গান দিয়ে হাদিকে স্মরণ করেছেন। এদের মধ্যে সবচে যে কবির কবিতা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কবি ও সাংবাদিক জিয়া হক।

তিনি হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই একের পর এক বিদ্রোহী কবিতা লিখেছেন। যা সাড়া ফেলেছে সকল-শ্রেণির মানুষের মধ্যে। আজ ওসমান হাদির লাখো মানুষের ঢলে জানাজা সম্পন্ন হয়েছে। যা ঐতিহাসিক একটি জানাজা হিসেবে পরিগণিত হয়েছে। সেই দৃষ্টান্ত থেকে কবি জিয়া হকের কবিতা ‘হাদিদের রক্তেই ইতিহাস লেখা হয়’। কবিতাটি নিচে তুলে ধরা হল:

হাদিদের রক্তেই ইতিহাস লেখা হয়
জিয়া হক

ফুল কাঁদে পাখি কাঁদে কাঁদে দিল মনটা
জগতের সব কাঁদে— বিদায়ের ক্ষণটা
রোদ কাঁদে মেঘ কাঁদে কাঁদে ঝড়-বৃষ্টি
কাঁদে দুই জাহানের মাখলুক সৃষ্টি!

বুক ফেটে যায় মা গো কী হয়েছে বুঝি না
হারিয়েছে কী আমার, আমার কী খুঁজি না
খুঁজে খুঁজে হয়রান কিছু নেই— শূন্য
কেন খোদা হলে তুমি এত মনঃক্ষুণ্ন!

কেঁদে যায় কবিতার সুর-তাল ছন্দ
আকাশে বাতাসে কাঁদে ভালোবাসা দ্বন্দ্ব
কাঁদে সাত আসমান কাঁদে হুর পরিও
কাঁদে হাউমাউ করে সময়ের ঘড়িও।

ঝর্নার ধারা কাঁদে, কাঁদে নীল পাহাড়ও
কাঁদে রূপ ঋতুরাজ বসন্ত বাহারও
কাঁদে শীত গ্রীষ্মের ফুলপাখি সব তো
বুক ভেসে যায়, চোখে জল টপাটপ তো।

দেশ-জাতি বুঝে গেছে কান্নার মানে কী
অদ্ভুত আঁধারের ফিউচার পানে কী
হাজার বছর যাবে এই নেতা পাবো না
মাটির মানুষ হা*দি একবার ভাবো না।

জনতার কাতারেই মিশে যাওয়া স্বভাবে
বাঁচবো কী বুকে নিয়ে মহাবীর অভাবে
হারিয়েছি আমাদের মহাকাল-রত্ন
ভুলে ভুলে বুঝি নাই আ*জাদির যত্ন!

ফুল ফুটে ঝরে যায়, ঝরে যায় গন্ধ
নিয়তির ইতিহাস মায়াহীন— মন্দ
সাহারায় ঝর্নার ধারা কেন ছোটে না
মন-দিল কেঁদে যায় কেন বুঝে ওঠে না।

আমাদের শরিয়ত আমাদের তিতুমির
শাহাদার সুধাতেই আজকের জিতু বীর এই বীর আমাদের ওসমান হা*দি যে
ষোলো কোটি মানুষের সকলেই কাঁদি যে।

কেঁদে কেঁদে হয়রান কেউ আর হোস নে
শোক হোক শক্তি, শেরে আলি জোস নে
এই দেশ এই মাটি শহিদেই উর্বর হাদিদের অনুসারি অবিনাশী দুর্মর।

সমান হাদিরাই সাহসের সূর্য
মাহদি আসেন ওই বাজে রণতূর্য আজাদির জজবায় বিজয়ের সূচনা শহিদের কা*ফেলার কেউ চোখ মুছো না।

হাদি হোক আমাদের চেতনার বাতিঘর হাদির আদর্শ-ই চিরকাল সাথি কর
হাদিদের রক্তেই ইতিহাস লেখা হয়
আ*জাদির চশমায় মহাকাল দেখা হয়।

/টিটি/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল