ওসমান হা*দি বীরদের বীর
জিয়া হক
জীবিত হাদির চেয়েও শহিদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কলিজা জুড়েই হাদির জায়গা ফের
হাদি বুকে নিলো সাতচল্লিশ হাজার বর্গকেই মহা বিপ্লবি হা*দিরা শহিদ, ঠিকানা জান্নাতেই।
হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী
নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ
সাত আসমান ভেদ করে ওঠে হা*দির জিন্দাবাদ।
হাদি সাহারার ঊষর বালুতে আবে জমজম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতের লাঠি
হা*দি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি।
হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার
আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্না এনে—
হা*দি জেগেছিল তরুণ আলির সাহসের সুধা টেনে।
হাদি এই দেশ মাটি ভালোবেসে শহিদি দরজা নিলো
বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিলো
বেড়াল কুকুর ডাইনোসরকে চেনালোই বীর হা*দি
শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধি।
জাহান্নামের পোকা-মাকড়ের উল্লাস ক্ষণকাল
যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা ছাড়েনি হাল
কিয়ামত তক্ থাকবে সত্য-মিথ্যার তোপ ঝড়
হা*দিরা সেখানে সিপাহসালার— বলেন পয়গম্বর।
সোনার জীবন তুচ্ছে বিলালো শহিদি তামান্নায় ওসমান হাদি বীরদের বীর রাসুলের খানকায়
বাংলার এই সবুজ জমিন শহিদি রক্তে লাল রক্ত-আ*গুনে তামাম বিশ্ব জয়ে হবে উত্তাল।
ওমরের সেই তর্জনি ফের বিশ্ব দখল করে—
মুসলিম বীর ফুলের সুবাস চষে যাবে অন্তরে
ইনকিলাবের হাদিরা কখনো মরে না, জেগেই রয়
বুকের র*ক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময়।
/এসএফ


















