২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ১৯, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে দুজনের। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন। এছাড়া নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬৫ দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জনে। আক্রান্তদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৪২ হাজার ৮৬৮ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩৬ জন এবং এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৯৮০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

১৪০ প্রার্থীর তালিকা প্রকাশ করলো ‘গণতন্ত্র মঞ্চ’

জিএসএমএ ‘অ্যাওয়ার্ড’ জিতেছে গ্রামীণফোনের চলচ্চিত্র ‘কাগজের কলম’

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

বগুড়াকে হারিয়ে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেরপুর চ্যাম্পিয়ন

পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

১০০ জনকে চাকরি দেবে জীবন বীমা করপোরেশন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণে পুরস্কার পেলেন সাংবাদিক সেলিম