২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সহজেই নারকেল কোরানোর ৩ কার্যকর উপায়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ণ

ডাল-চাল বেটে নেওয়া সহজ, কিন্তু নারকেল কোরাতে গেলে অনেকেরই ঘাম ছুটে যায়। আর ভাপা পিঠার স্বাদও নারকেল ছাড়া অসম্পূর্ণ। অনেকেই বাজার থেকে নারকেল কোরা নিয়ে কাজ চালিয়ে দেন, তবে তাতে স্বাদ অনেকটা কমে যায়। টাটকা নারকেল ব্যবহার করলে পিঠার স্বাদ একেবারেই অনন্য হয়।

চলুন, জেনে নিই নারকেল কোরানোর সময় কমাতে কিছু সহজ টিপস।
নারকেল সিদ্ধ করুন
গোটা নারকেল ফুটন্ত পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। চাইলে গরম পানিতে ৫ মিনিট সিদ্ধ করেও নিতে পারেন। এতে নারকেলের খোসা নরম হয়ে আসে।

ভারী কিছু দিয়ে অল্প টোকা দিলেই খোলার খোসা ফেটে যায়। শাঁসও নরম হয়ে আসবে, চামচ দিয়ে সহজে আলাদা করা যাবে। এর পরে শাঁসগুলো বেটে নিতে পারেন এবং ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
ফ্রিজার ব্যবহার করুন
নারকেল দুই টুকরো করে ফ্রিজে ২ দিন রাখুন।

২ দিন পরে দেখবেন শাঁস আলাদা হয়ে আসছে। ছুরি বা ভারী কিছু দিয়ে সহজে শাঁস বের করা যাবে। তারপর মিক্সার বা ফুড প্রসেসরে কুরে নিতে পারবেন।
মাইক্রোওভেন ব্যবহার করুন
নারকেলের মালাগুলো ৩০ সেকেন্ড মাইক্রোওভেনে রাখুন। যদি শাঁস খোসা থেকে আলাদা হতে শুরু করে, তখন মাইক্রোওভেন বন্ধ করুন।

না হলে ২-৩ বার করে আরো ৩০ সেকেন্ড রাখুন। বেশি গরম করবেন না, যাতে শাঁস শুকিয়ে না যায়। এরপর ছুরি বা চামচ দিয়ে শাঁস বের করে কুরে নিন।
এই সহজ কৌশলগুলো মেনে চললে, নারকেল কুরতে সময়ও কম লাগবে এবং পিঠার স্বাদও চমৎকার হবে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল