১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরের লংগরপাড়া কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক ৬

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ

শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিতকৃত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের লংপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল দেওয়ার অভিযোগে ৬ যুবককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ১১ টার দিকে তাদের আটক করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ। তিনি শ্রীবরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

আটকরা হলেন জহিরুল, মাসুদ রানা, খোকন, পিপুল, আরিফুল ও লাইজু মিয়া। 

প্রিসাইডিং অফিসার বলেন, আটককৃতদের মধ্যে তিনজনের ভোট হয়নি, একজন নতুন ভোটার আর  দুই জন ভোটার। তারা সকলেই জাল ভোট প্রদান করতে আসেন। এ সময় আমাদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি। পরে তাদের রুমে আটক করে রাখা হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের থানা হেফাজতে নিয়ে যান।

শেরপুর সিজেএম কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন বলেন, আটককৃতদের থানায় প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল