১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ওটিটিতে চলছে জয়ার ‘ফেরেশতে’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

ঢাকা: সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব ঘুরে গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার ফেরেশতে দেখা যাবে ঘরে বসে। ২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ফেরেশতে। বানিয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। গল্পে দেখা যাবে, ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি। তাদের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। শুটিং হয়েছে এমন সব লোকেশনে, যেখানে আলো ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা। ফলে গল্পটি দর্শকদের কাছে হয়ে উঠেছে আরও কাছের, আরও বিশ্বাসযোগ্য।

ফেরেশতে সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে।

/এনএ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রসহ ৩’শ জনের বিএনপিতে যোগদান

নিয়োগ দেবে আড়ং, থাকছে অন্যান্য সুবিধা

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

ভারতে হাদির খুনিরা, মেঘালয়ে আটক পালাতে সহায়তাকারী ২ জন

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণে পুরস্কার পেলেন সাংবাদিক সেলিম

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীর শোক, বুধবার সাধারণ ছুটি

যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান

বাংলাদেশের যে দাবি প্রত্যাখ্যান করল ভারত

শেরপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত