১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নাইজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সীসা খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির প্লাটো রাজ্যের বাশার জেলায় কামপানিন জুরাক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ফরাসি বার্তা সংস্থাকে (এএফপি) জানিয়েছে।

অঞ্চলটির ভারপ্রাপ্ত ঐতিহ্যবাহী শাসক আলহাজ্জি আলিয়ু আদামু ইদ্রিস এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে (গ্রিনিচ মান সময় ৬:৩০-৭টা) বিস্ফোরণটি ঘটে। সে সময় শ্রমিকরা খনির ভেতরে কাজ করছিলেন।

তিনি বলেন, আমরা কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে কাজ করছিলেন, হঠাৎ গ্যাস বিস্ফোরণ ঘটে।

নাইজেরিয়ায় অতীতেও এ ধরনের প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টিপাতের সময় একটি অবৈধ খনিতে পাথর ধসে অন্তত ১৮ জন নিহত হন।

খনি খাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি দীর্ঘদিনের হলেও দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত শতাধিক

হাদি হত্যার সঙ্গে ভোট পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

‘বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত’

ডু অর ডাই ম্যাচে আফগানের মুখোমুখি আজ বাংলাদেশ

মাদারীপুর-১ আসনে কামাল জামানের মনোনয়ন স্থগিত করলো বিএনপি

দলীয় সব পদ থেকে শফিকুল ইসলাম মাসুদকে বহিষ্কার

নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

কঙ্গোর স্কুলে আগুন, শিক্ষার্থীসহ ২৯ জনের মৃত্যু

মেসি-রোনালদোদের পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন তিনি