শিরোপার লড়াইয়ের সবকিছুই প্রস্তুত। অপেক্ষা এখন ফুটবলারদের মাঠে নামার। আর মাত্র কয়েক ঘন্টা পরই ফাইনাল মহারণের বাঁশি বাজাবেন রেফারি। মুখোমুখি হবে দুই মহাদেশের দুই পরাশক্তি স্পেন আর আর্জেন্টিনা।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দনিগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন আর আর্জেন্টিনা। দুই দলের এই মহারণ বাংলাদেশে দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে।
ইউরোপীয় দল স্পেন আর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার শিরোপার লড়াইয়ের এই ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অফিসিয়ালভাবে বাংলাদেশে ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ প্লাস, ওটিটি প্ল্যাটফর্ম আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ।
এছাড়াও বিভিন্ন ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা থাকছে। যেখানে সরাসরি খেলা দেখা যাবে কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইট, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপে।
/টিটি


















