২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখবেন যেভাবে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

শুরু হয়েছে বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ঘরোয়া ক্রিকেট চললেও চলতি বছর আন্তর্জাতিক অঙ্গন থেকে দূরে ছিল বাংলাদেশ দল। বুধবার (১১ মার্চ) বছরের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন মেহেদী হাসান মিরাজরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর সোয়া ২টায় শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। মাঠে বসে সরাসরি উপভোগ করা ছাড়া টিভি ও অনলাইনে ম্যাচটি উপভোগ করতে পারবে দর্শকরা। বাংলাদেশ থেকে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি দেখাবে ম্যাচ।

টেলিভিশনের বাইরে অনলাইনে আইস্ক্রিনে সাবসক্রিপশন নিয়ে দর্শকরা খেলা দেখতে পারবেন। বাংলাদেশের বাইরে অনলাইন ফ্যানকোড ও ট্যাপমেডে খেলা দেখা যাবে।

এক দশকেরও বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। বাংলাদেশের জন্য এই সিরিজ সবদিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক দিনগুলোতে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ছন্দহীন বাংলাদেশ। তার ওপর দীর্ঘদিন পরে মাঠে ফিরে পারফর্ম করার চ্যালেঞ্জ তো আছেই।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে সিরিজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল