১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নাহিদ রানাও আগে দল পেয়েছিলেন। তবে পর্যন্ত তার খেলা হচ্ছে না।

রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। আট দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ নভেম্বর। ফাইনাল ৩০ নভেম্বর। এবার আবুধাবি টি-টেনে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে রয়্যাল চ্যাম্পস। ড্রাফটের আগেই সাকিবকে দলে নেয় তারা। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। তাই এ টুর্নামেন্টে শুরু থেকেই খেলবেন সাবেক এই টাইগার অধিনায়ক।

অন্যদিকে ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নেয় অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানাও। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় এ আসরে আর খেলা হচ্ছে না এই টাইগার পেসারের।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘ঐতিহাসিক রায়’, জনগণকে শান্ত থাকার আহ্বান সরকারের

তালাক দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

সুদানে সন্ত্রাসী হামলা, হতাহত ১৪ বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ

কমিশনের প্রতিবেদন পেশ: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার

‘শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে’

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

গাজায় ইসরাইলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি হামাসের

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু