২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

‘শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ণ

ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, আজই শহিদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে আরও বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে পোস্টে উল্লেখ করা হয়।


শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হল্যান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

যে কারণে বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি কে?

জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে: সালাহউদ্দিন আহমেদ

বিশ্বকাপ থেকে কেপ ভার্দে পেল ২৫৯ কোটি টাকা

জামায়াত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

তোশাখানা মামলায় ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না: ইসি আনোয়ারুল

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম