১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ

ঢাকা: পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূরবক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়।

এছাড়া বাড়ির বাকি সদস্যদেরও করা নজরদারিতে রেখেছে পুলিশ।

টিউশনি করতে যাওয়ার পথে হত্যার শিকার হওয়া জুবায়েদের লাশ ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি।
তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরও আটক করতে সক্ষম হব। এখন এর বেশি কিছু বলতে পারছি না।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয় জুবায়েদকে।
এর দেড় ঘণ্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসা ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করে

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মায়ের কফিনের পাশে বসে কুরআন তিলাওয়াত করছেন তারেক রহমান

বগুড়াকে হারিয়ে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেরপুর চ্যাম্পিয়ন

আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, খেলবে স্কটল্যান্ড

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

জেমিনি প্রো বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর: ডা. জাহিদ

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা: রাষ্ট্রপতি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান