২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

নিজেদের মাঠে বাংলাদেশ ২০৭ রানে অলআউট

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

ঢাকা: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) প্রথমে ব্যাট করে ২০৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। জবাবে ক্যারিবীয়দের জয়ের জন্য লক্ষ্য ২০৮ রান।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। এরপর তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। তবে তারা ব্যাট করেন বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়লেও রান তুলতে সময় নেন ২০ ওভারেরও বেশি।

৬৩ বলে ৩২ রান করে শান্ত এলবিডব্লিউ হয়ে ফিরলে চাপ আরও বাড়ে। এরপর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে হৃদয়ের ৩৬ রানের ধীরগতির জুটি গড়ে বাংলাদেশ। এদিন হৃদয় করেন দলীয় সর্বোচ্চ ৫১ রান (৯০ বলে)। অঙ্কনও অভিষেক ম্যাচেই অর্ধশতকের পথে থাকলেও ৪ রানের জন্য তা মিস করেন (৭৬ বলে ৪৬)।

বাংলাদেশের ইনিংস জুড়েই ছিল ধীরগতি আর বাউন্ডারির খরা। ২১.৫ থেকে ৩৫.৩ ওভার পর্যন্ত একটি বাউন্ডারিও মারতে পারেনি স্বাগতিকরা। তবে ইনিংসের শেষদিকে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের ঝড়ো ব্যাটিং কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেয়। রিশাদ ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১ চার ও ২ ছক্কা। শেষ ওভারের প্রথম বলে তানভীরের ছক্কায় দুইশ রানে পৌঁছায় বাংলাদেশ।

মাঠে লা লিগার খেলোয়াড়দের প্রতিবাদ
সব মিলিয়ে ৪৯.৪ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২০৭ রানে। জেডন সিলস ৩ উইকেট, রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন। এছাড়া পিয়েরে ও রোমারিও শেফার্ড নেন ১টি করে উইকেট। বাংলাদেশের সংগ্রহ ক্যারিবীয় শক্তিশালী ব্যাটিং লাইনআপের জন্য খুব একটা চ্যালেঞ্জিং নয়। এখন দেখার পালা, বোলাররা কি পারেন এই স্কোর রক্ষা করতে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল