২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

বাসচাপায় প্রাইভেটকারচালকসহ একই পরিবারের ৫ জন নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২৬, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় স্টারলাইন বাসের চাপায় প্রাইভেটকারচালকসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং গাড়ির চালক জামাল হোসেন (৫২)।

গাড়ি চালকের বাড়ি বরিশাল।
ওসি আবদুল মমিন বলেন, প্রাইভেটকারটিকে ডানদিক থেকে চাপা দেয় স্টারলাইনের যাত্রীবাহী একটি বাস। সম্ভবত তারা মায়ামি হোটেলে নাশতা করতে ঢুকেছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বিস্তারিত বলা যাবে।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক নিহত হন। বাকিদের স্থানীয় ইস্টার্ন মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ দুর্ঘটনায় আবরার (১২) নামে আবদুল মমিনের আরেক সন্তান আহত হয়েছেন। তাকে আর্মি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস, প্রাইভেটকার এবং লাশগুলো থানায় আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পবিত্র শবে কদর আজ

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বিসিবিতে আমিনুলের কমিটি

আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসা মা-বাবা

শাহবাগে ৪৭তম বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫

সঞ্চয়পত্রের সার্ভার হ্যাক করে গ্রাহকের ২৫ লাখ টাকা হাতিয়ে নিলো জালিয়াত চক্র

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কাটবেন যেভাবে

গাজামুখী ১৩ নৌযান আটকে দিল ইসরায়েল, আটক ২০০