১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে সেরা প্যানেল আইনজীবী মনোনীত হলেন হরিদাস সাহা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ

২০২৫ সালে শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হিসেবে সম্পাদিত কাজ ও সেবা প্রদানের জন্য ”সেরা প্যানেল আইনজীবী (সিভিল)” মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হরিদাস সাহা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, শেরপুর প্রাঙ্গণে একটি র‍্যালি এবং পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালত শেরপুরের এজলাস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, গত এক বছরে জেলা লিগ্যাল এইড অফিসে ৮১১টি সরকারি মামলা ও এডিআরের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৭টি নিষ্পত্তি, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে সফল নিষ্পত্তি ২৩৩টি, নথিভুক্ত হয়েছে ২৯১টি, অপেক্ষমান রয়েছে ২০০টি, পরামর্শ প্রদান করা হয়েছে ১ হাজার ২৩ জনকে। বিকল্প বিরোধ নিস্পত্তির ফলে বিচারাধীন বা চলমান মামলার নিস্পত্তি ১১৯টি এবং এডিআরের মাধ্যমে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বিরোধে পক্ষগণকে ২০ কোটি টাকার সম্পত্তি/জমি উদ্ধার করে দেওয়া হয়েছে।

এরপর আলোচনা শেষে ”সেরা প্যানেল আইনজীবী (সিভিল)” মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হরিদাস সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এছাড়াও এ সময় শেরপুর জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের বিজ্ঞ বিচারক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর বিজ্ঞ আইনজীবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত