১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে এ ঘটনা ঘটে। হামিদ পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ চলমান রয়েছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল