১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

গণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “নির্বাচনের আগে গণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে। তা মোকাবিলাই নির্বাচনি চ্যালেঞ্জ।”

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্যের আয়োজনে ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “গণভোট যারা জটিল করতে চাচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত দিন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রয়াসকে প্রতিহত করতে হবে। জনগণ সুষ্ঠু ভোটের জন্য মুখিয়ে আছে। কেউ অনিয়ম করতে চাইলে জনগণই প্রতিহত করবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।”

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার পক্ষে সবাই প্রায় একমত। কেউ কেউ আগে গণভোট করতে হবে বলেছেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায়। সেটা নির্বাচনি চ্যালেঞ্জ।”

রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন বলেন, “নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রথা ভবিষ্যতের জন্য ভয়ংকর হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়া উচিত।”

তিনি আরো বলেন,“জনগণ পাঁচ আগস্ট জানিয়ে দিয়েছে, দেশে ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক বৈধতার জন্য এটা বিচারিক প্রক্রিয়ায় হওয়া উচিত।”

সভায় বক্তারা রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব ও গণভোট আয়োজনের বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো, প্রশ্ন রুহুল কবির রিজভীর

আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

৩০০ কোটি আয়, ছবিটির রেকর্ডের পর রেকর্ড

‘কয়েক দিনের মধ্যেই এনসিপি–এবি পার্টিসহ নতুন জোট’

লিখনকে আহ্বায়ক ও সাফফারীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শেরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

জঙ্গল সলিমপুরে র‍্যাব-পুলিশের ক্যাম্প বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল দুর্বৃত্তরা, কেটে নিলো সড়ক