২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য পালাবদল ঘটতে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে জোটগতভাবে ইতোমধ্যে ২১২টি আসনে জয় পেয়েছে দলটি, যার মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে জয় এসেছে ২০৯টি আসনে। এই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের চূড়ান্ত পথে এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

বিএনপি সরকার গঠন করলে কে হবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর এখন সবার জানা। ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে। ১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক ৩৫ বছর পর তাঁরই যোগ্য উত্তরসূরি তারেক রহমানও নিজের প্রথম নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন। বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে জয়ী হয়ে তিনি এখন দেশের আগামীর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে।

১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি অলংকৃত করে আসছিলেন দুই নারী নেত্রী—বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং পরবর্তী নির্বাচনগুলোতে পর্যায়ক্রমে খালেদা জিয়া ও শেখ হাসিনাই সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে যে নির্বাচনের চাকা ঘুরেছে, তাতেই দীর্ঘ ৩৫ বছর পর এক পুরুষ প্রধানমন্ত্রীর অভিষেকের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ।

১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছিলেন। ছেলে তারেক রহমানও তাঁর প্রথম নির্বাচনে অংশ নিয়ে দুই আসনেই দাপুটে জয় পেয়েছেন। মা ও ছেলের এই রাজনৈতিক পুনরুত্থানের সাদৃশ্যকে ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ।

চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারেক রহমানের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন ভোটাররা। এখন কেবল সময়ের অপেক্ষা, কখন বঙ্গভবনে শপথ নিয়ে ৩৫ বছরের সেই ‘নারী নেতৃত্ব’ যুগের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন তারেক রহমান।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

দুই কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

খালেদা জিয়ার জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

শেরপুরে সহিংসতায় নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

প্রোটিয়া মেয়েদের স্বপ্ন ভেঙে প্রথমবার বিশ্বকাপ জিতলো ভারত

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

যুক্তরাষ্ট্রকে অবশ্যই সমঝোতা স্মারক মেনে চলতে হবে : ইরান

জনপ্রশাসন সচিব হলেন এহছানুল