১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ঢাকা-১১ আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান।


রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আতিকুর রহমান লিখেছেন, ‘দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আতিকুর রহমান দাবি করেন, এই সময়ে ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টার কারনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন, স্বল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে।

এ ছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে আতিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। নারী কর্মীদের ভূমিকার প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি।

পোস্টের এক পর্যায়ে আতিকুর রহমান বলেন, তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সবশেষে নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ মার্কিন জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালে

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কুমিল্লায় পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বিসিবিতে আমিনুলের কমিটি

তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাহাত

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ