১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বাবার কবর জিয়ারত করেন তিনি।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করেন তারেক রহমান। বিজয় সরণি মোড়ে পৌঁছালে নেতাকর্মীদের ভিড়ে আটকে যায় তার গাড়ি বহর। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাস্তার মানুষ সরিয়ে গাড়ি বহর এগিয়ে নেয়।

১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। এদিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। তার সঙ্গে ঢাকায় ফেরেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য ও আত্মীয়-স্বজনরা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান চলে যান পূর্বাচলে ৩০০ ফিটে গণসংবর্ধনাস্থলে। সেখানে বিপুল নেতাকর্মী তাকে সংবর্ধনা দেন। এরপর তিনি মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে মায়ের পাশে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর বৃহস্পতিবার রাতে সারা দিনের ব্যস্ততা শেষে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। এই বাড়িতেই থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তারেক রহমান আগামীকাল শনিবারও (২৭ ডিসেম্বর) দুটি কর্মসূচিতে অংশ নেবেন। এদিন তিনি জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার কাজ সারবেন। এদিন তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। সেখান থেকে তার রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার কথা রয়েছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

ইসরায়েলি হামলায় এবার ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

টিআইবির লোকজনের ভালো দৃষ্টি নেই: অর্থ উপদেষ্টা

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

দেশের মানুষের জন্য কাজ করবো, একবিন্দু এদিক-ওদিক হবে না : প্রধানমন্ত্রী

এনসিপি যে কারণে জুলাই সনদ স্বাক্ষর করেনি

অবৈধ মুঠোফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর, যেভাবে জানবেন ফোন বৈধ কি না

প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ