১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সিলেটে অবতরণ করলো তারেক রহমানের ফ্লাইট

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

লন্ডন থেকে ঢাকাগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ০৯:৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেট পৌঁছায়। এরপর স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ফ্লাইটে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এদিকে তার আগমনকে কেন্দ্র করে ঢাকায় ব্যপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

পথিমধ্যে রাজধানীর পূর্বাচল সংলগ্ন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পাশে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এক এগারোর সরকারের সময় ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও ১৭ বছর পর এবার তারেক রহমানের দেশে ফিরছেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল