২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

বিএনপিকে সংস্কারবিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না: ফখরুল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

বিএনপিকে সংস্কারবিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পৃথিবীর আর কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার-নির্যাতন-নিপীড়ন-হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গেছে কি না আমি জানি না। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ২০ হাজারের মতো নেতা-কর্মী শহিদ হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশর হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশে একদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় দেয়া হচ্ছে, অন্যদিকে একটি পক্ষ মব করছে। আমি মনে করি এই রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ার জন্য একটা বিশেষ মহল বিশ্বদৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য এই কাজগুলো করছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং এটি হতে হবে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া— এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সবাইকে নির্বাচন শেষ হওয়ার পরও সমান উদ্যমে কাজ করতে হবে। গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়।

তিনি বলেন, গণতন্ত্র সংহত করতে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবেশ তৈরি করা জরুরি। শুধু নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬ ভ্যানগাড়ি আটক

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির

সুনামগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

আপনারা মা’র জন্য দোয়া করবেন: তারেক রহমান

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, পরে স্থগিত পরীক্ষার সূচি

অনিশ্চয়তার মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখা দিয়েছে: মির্জা ফখরুল

সংস্কার পরিষদের শপথ অসাংবিধানিক: স্বরাষ্ট্রমন্ত্রী

পল্লী বিদ্যুৎ সমিতিতে ৬৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি

দেশপ্রেমের সাথে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান সংসদ সদস্য রাশেদুলের