শেরপুর: পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখায় নতুন বছরের ডায়েরী-ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অফিসের স্টাফ মিটিং শেষে সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এ ডায়েরী-ক্যালেন্ডার বিতরণ করেন শেরপুর সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
প্রত্যেক মাঠ সহকারীর মাঝে ১ টি ডায়েরী ও ১০ টি করে ক্যালেন্ডার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর সদর শাখার সকল জুনিয়র অফিসার (মাঠ), ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর, মাঠ সহকারী, পিয়ন ও নৈশ প্রহরী।
/এসএফ/কেকে


















