১৩ই মে, ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে এ আন্দোলন শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শরিফ ওসমান হাদির জানাজা শেষ করে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করে। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

তারও আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ উপস্থিত হন।

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল