১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা, জরুরি অগ্নিনির্বাপণ এবং কারাবন্দিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশ পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস এবং কারা অধিদপ্তরসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরে গত ১৫ এপ্রিল এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নির্দেশনায় বলা হয়, কারাগারের বিভিন্ন জরুরি প্রয়োজনে দিনরাত যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে পাঠানো ও দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার করতে হয়।

একইভাবে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা অত্যাবশ্যক।

এ প্রেক্ষাপটে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আমরা তো চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ রাতেই ইরানি সভ্যতার অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকি ট্রাম্পের

দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু

২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

ভারতকে হারিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

চেয়ারে বসাকে কেন্দ্র করে শেরপুর-৩ আসনে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ, আহত ৩০

ভোটারদের কথা শুনলেন শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম

বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি, প্রশ্ন এনসিপির

মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা