১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮৫ জনকে চাকরি দেবে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

ঢাকা: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ৪ ক্যাটাগরির ৮৫টি পদে নিয়োগ দেবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ৩ নভেম্বর ২০২৫ থেকে।

পদের নাম ও বিবরণ

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (পদসংখ্যা: ১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. ক্যাশিয়ার (পদসংখ্যা: ০১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদসংখ্যা: ২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে word processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে

বেতন স্কেল

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. অফিস সহায়ক (পদসংখ্যা: ৪৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল

৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১ অক্টোবর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ১ ও ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি

১, ২ ও ৩ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ সর্বমোট ১১২টাকা; ৪ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন শুরু

০৩ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।

আবেদনের শেষ তারিখ

২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত