১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

বিনা বেতনে শিক্ষার সুযোগ পাচ্ছে ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানরা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৫ ১:১৭ পূর্বাহ্ণ

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার। ইতোমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের (জুলাই শহিদ পরিবারের সন্তানদের) অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষর করা একটি স্মারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর পাঠানো একটি চিঠির বরাতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহিদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, ৩৫ ককটেল-সরঞ্জাম জব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ মুহূর্ত: ওএইচসিএইচআর

নানা চ্যালেঞ্জের মুখে অর্থনীতি

বিদেশে জব্দ করা ইরানি সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির বিজ্ঞপ্তি

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা থেকে গ্রেফতার ১

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ