ঢাকা: সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রেডমি১৫ মডেলের নতুন স্মার্টফোন উন্মোচন হয়েছে। এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার– ট্যাগলাইনের মডেলে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেট।
জানা গেছে, দ্রুত চার্জে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। পূর্ণ চার্জে চলে টানা দুই দিন। অন্যদিকে, ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় মডেলটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে। ফলে ভ্রমণে দুই ধরনের সুবিধা মিলবে। এতে রয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর, যা মডেলের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে স্মুথ অভিজ্ঞতা ও গতি। সর্বশেষ প্রযুক্তির চিপসেট ব্যবহার করায় ডিভাইসটি ব্যাটারি সাশ্রয়ী ও তুলনামূলক কম গরম হয়।
ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল সাইজের ডিসপ্লে ও দুর্দান্ত রিফ্রেশ রেট। যে কোনো ভিডিও কনটেন্ট দেখা থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ও অ্যান্ড্রয়েড গেম অত্যন্ত ক্লিয়ার ও স্মুথ ভিজ্যুয়ালে উপভোগ করতে স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসেপ্ল। রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, যা মডেলের বিশেষ বৈশিষ্ট্য। সূর্যের আলোতে বা প্রয়োজনে স্ক্রিনের ব্রাইটনেস স্বনিয়ন্ত্রিত করে কমানো বা বাড়ানো যায়, যা চোখের সুরক্ষায় কাজ করে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, নতুন মডেল লং লাস্টিং ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসরে তৈরি। এটি তাদের নির্ভরযোগ্য সঙ্গী, যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা ও পূর্ণ চার্জে দীর্ঘস্থায়িত্ব। ডিজাইনে থাকছে কোয়াড কার্ভড।
ক্যামেরা অপশনে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। রাতের অন্ধকারে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে এতে। ডিভাইসের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় পাওয়া যাবে সেলফি অভিজ্ঞতা। প্রাইভেসির প্রশ্নে রয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। থাকছে আইপি ৬৪ রেটিং, যা ডিভাইসকে পানি ও ধুলোবালু থেকে সুরক্ষা দেবে। ফলে হালকা বৃষ্টি বা যে কোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে নিশ্চিন্ত সঙ্গী। রঙের মধ্যে থাকছে স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক।
/ওএফএস

















