২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

গুগলে ইন্টার্নশিপ করতে আবেদন করবেন যেভাবে  

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

বিশ্বের প্রযুক্তি জায়ান্ট গুগল শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। ১৩ সপ্তাহব্যাপী এই পূর্ণকালীন ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির মিউনিখে। 

এই প্রোগ্রামটি বেতনসহ, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, গবেষক, ইঞ্জিনিয়ার ও প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ শুরু হবে মে, জুন বা জুলাই ২০২৬ মাসে।

যোগ্যতা

ব্যাচেলরস বা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।
ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে।
ডিজাইন পোর্টফোলিও থাকতে হবে যা ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মের ডিজাইন নীতি প্রদর্শন করবে।
ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচসহ ডিজাইন টুল ব্যবহারে দক্ষ হতে হবে।
ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা।
পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন কাজের জন্য উপস্থিত থাকতে হবে।
সুবিধা

বেতনসহ ইন্টার্নশিপ, তাই আর্থিক দুশ্চিন্তা কম।
আন্তর্জাতিক পরিবেশে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ।
লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ।
গুগলের প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা, উদ্ভাবনী ডিজাইন ও ব্যবহারবান্ধব পণ্য তৈরির দক্ষতা অর্জন।


আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

জীবনবৃত্তান্ত (সিভি)
অফিসিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)

আবেদন যেভাবে:

এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৫।

গুগল আবেদনগুলো রোলিং ভিত্তিতে যাচাই করবে, তাই শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

/আরপিকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ভোটের আগে প্রশাসনে বদলিতে জামায়াতের আস্থা লটারিতে

যুদ্ধ অবসানে অবশেষে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

সাফফারীকে আহ্বায়ক ও জুয়েলকে সদস্য সচিব করে শেরপুর সদর এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

সিলেটে অবতরণ করলো তারেক রহমানের ফ্লাইট

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা থেকে গ্রেফতার ১