২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২৯, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন যাত্রী। রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার চণ্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিরামপুরের চণ্ডিপুর মেইন রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আবারো বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

এসএসসি পাসে চাকরি দেবে ওয়ালটন

হামে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

সেনাবাহিনীর আরো ৬ পদে রদবদল

তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটবে: অ্যাটর্নি জেনারেল

উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা