১৪ই সেপ্টেম্বর, ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩

ঝিনাইগাতীতে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ২৮, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

শেরপুর: সীমান্তবর্তী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে ৩২১ বোতল ভাতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী এলাকা থেকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীন তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব মাদক জব্দ করে।

জানা যায়, তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ছোট গজনী সীমান্তে অভিযান পরিচালনা করে। এমময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়ে। পরে পরিত্যক্ত অবস্থায় ৩২১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে বিজিবি। জব্দকৃত মদের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আজিম বায়েজীদ
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল