১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে।

জানা গেছে, প্রণব ভার্মার সঙ্গে এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নিরাপত্তা ইস্যুগুলো এই আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শ্রীবরদীতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নতুন বাংলাদেশে রাজনীতি হবে স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে: জামায়াত আমির

শেরপুরে পোস্ট অফিসে জাল নোট, অফিসের দুই কর্মচারী গ্রেফতার

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেরপুরে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোট দেওয়ার অভিযোগে একজনের ৩ বছরের কারাদণ্ড