১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরু মঙ্গলবার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ৮, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ

ওয়ানডেতে রীতিমতো উড়ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড—সর্বশেষ তিনি ওয়ানডে সিরিজেই জিতেছে বাংলাদেশ। সামনে এবার অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৯ জুন) থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়।

ছন্দে থাকা বাংলাদেশ খেলবে পূর্ণ শক্তির দল নিয়েই। অস্ট্রেলিয়ার স্কোয়াডে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে গেছেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দুই বড় তারকাকে ছাড়া অসিদের শক্তি কিছুটা হলেও কমেছে। তবু, দলটা অস্ট্রেলিয়া। বাংলাদেশের নির্ভরতার জায়গা মিরপুরের চেনা উইকেট।

মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনা হতো, সেটি এখন অনেকটা কমেছে। স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। এই সিরিজেও এর ব্যত্যয় ঘটবে না। বিশেষত, নজর থাকবে পেসারদের ওপর। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে, পুরো দলই ব্যালেন্সড।

সংবাদ সম্মেলনে আজ মিরাজ বলেন, ‘আমরা সবাই অনেক এক্সাইটেড। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলছি। অধিনায়ক হিসেবে আমিও অনেক এক্সাইটেড। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলতে। ভালো উইকেটে জিতলে আত্মবিশ্বাস পাওয়া যাবে।’

মিচেল মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জস ইংলিস। বাংলাদেশকে নিয়ে ইংলিস বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে খুব একটা খেলি না। বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমরা এই সিরিজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড।’

বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

দীর্ঘ দিন পর বাবরের সেঞ্চুরি; সিরিজ জিতল পাকিস্তান

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোবাইল ফোন আমদানিতে ৬০% শুল্ক কমালো এনবিআর

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম এভারকেয়ারে

নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৬৭৬, নিখোঁজ প্রায় ৩ হাজার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের গোপন বার্তা ফাঁস

তথ্য উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

শেরপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত