১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে সিএনজি-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ২০, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর সদরে সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। 

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাতশালার হাওরা আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। 

হাসপাতাল ও স্থানীয়রা জানান, সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় বুধবার সন্ধ্যায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ : ফুটবলে বালক-বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা

প্রতারিত হয়ে লিবিয়া থেকে ফিরে আসলো ৩০৯ বাংলাদেশি

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ২

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

মায়ের প্রতি অবহেলা : যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে ওএসডি

পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী