১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজের।

ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান মাসের সূচনা হিসেবে চিহ্নিত করা নতুন চাঁদ ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ০১ মিনিটে (ইউএই সময়) জন্ম নেবে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। তাই আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কমিটি ঘোষণার অপেক্ষায় থাকলেও ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে মাসের শেষে পৌঁছাবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময়ে দিনের আলোর দৈর্ঘ্য ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বাড়বে ১২ ঘণ্টা ১২ মিনিটে।

আল জারওয়ান আরও জানিয়েছেন, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর মাসের শেষে, বসন্তকালীন আবহাওয়ার প্রভাবে তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া রমজানজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা মৌসুমি গড়ের ভিত্তিতে ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

আবারও জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর ভিপি-জিএস

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে ভারতের প্রভাব কী?

জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৭ পদের নিয়োগ

হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ভারতে নিহত ১০

এমপিদের জন্য প্রধানমন্ত্রীর বার্তা, প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার চেষ্টায় উত্তেজনা

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা