১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন আইনপ্রণেতা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চপর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার।

সূত্র: আল জাজিরা ও ডন

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ব্যাটিং ব্যর্থতায় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ত্বকে ময়েশ্চারাইজার নাকি সানস্ক্রিন কোনটি আগে ব্যবহার করবেন

আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

শেরপুর-৩ আসনের নির্বাচনে জামায়াত প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা থেকে গ্রেফতার ১

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাতজনের জন্যও সংসদে শোক