১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জুলাই সুরক্ষা নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশের বিষয়ে একমত হওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি। আমরা জুলাই সুরক্ষা নিয়ে সবাই একমত হয়েছি।

বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম অংশ নেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের আবেদন বৃদ্ধি, পরীক্ষা ১০০ নম্বরে

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ মার্কিন জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত

গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ফরম সংগ্রহ

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ১২ সেনা আহত

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

যেসব সুযোগ-সুবিধা পাবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ