শেরপুর: শেরপুরের সদর উপজেলার গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ নভেম্বর) সকালে উপজেলার বাজিতখিলার ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামে অবস্থিত মাদরাসাটিতে মো. শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম মো. ছামিদুল হকের দয়ালের নাতি হাফেজ মোহাম্মদ জাকারিয়া নিশাত।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা মো. খলিলুর রহমান, শিক্ষক মো. মফিজু্ল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মো. সাইফুল ইসলাম, মো. ফয়জুর রহমান, সমাজসেবক মো. আলমাছ উদ্দিন, শফিকুল ইসলাম শফিল, ব্যবসায়ী সোহানুর রহমান শরাফত, হযরত সরকার প্রমুখ

বক্তারা বলেন, ১৯৯২ সালে গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। কিছুদিন চলে মাদরাসাটি বন্ধ হয়ে যায়। এরপর ভিলেজ এডুকেশন একাডেমী নামে কার্যক্রম শুরু হয়। এটিও করোনার সময় বন্ধ হয়ে যায়। তারপর আবারও পুরানো গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসার নামে চালু হয়। তবে নতুন একটি কমিটির মাধ্যমে মাদরাসাটি আমরা পুনরায় সুন্দরভাবে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটির উদ্যোগ নিয়েছি। এজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। তবে সেটি আর্থিক নয়, আপনাদের ছেলে-মেয়েদের মাদরাসাটিতে ভর্তি করে সহায়তা করবেন। প্রত্যেক শিশুর বাল্যকাল থেকেই ধর্মীয় শিক্ষার জ্ঞান থাকাটা খুব জরুরি। এই শিক্ষাই পরবর্তীতে শিশুটির মনের ভেতর একটি ইসলামিক মূল্যবোধের চেতনা সৃষ্টি করে। যার ফলে সে জীবনের সর্বক্ষেত্রেই এ ধর্মীয় শিক্ষা কাজে লাগাতে পারবে।
তাই আমরা আশা করব আপনারা শহরে বাচ্চাদের গাড়ি ভাড়া দিয়ে যে খরচটা ব্যয় করবেন সেটাই আমাদের দিলেই হবে। আর আমরা গরীব শিশুদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করব।

এ সময় মাদরাসাটির প্রতিষ্ঠাতার বড় ছেলে সিনিয়র সভাপতি মো. নাজমুল হোসেন বলেন, বাবার প্রতিষ্ঠিত মাদরাসাটি আমার চাচারাসহ গ্রামের সকলের সহযোগিতা নিয়ে নতুনভাবে পরিচালিত করতে চাই। এজন্য আপনাদের বাচ্চাদের ভর্তি করে মাদরাসাটি এগিয়ে নিতে সহায়তা করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। গ্রামের দরিদ্র শিশুরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমি তাদের ব্যক্তিগতভাবে পড়াশুনার ব্যয়ভার বহন করব। মাদরাসাটির জায়গা আরো প্রয়োজন হলে আমি দেব। তবু মাদরাসাটি সুষ্ঠুভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাব। আমরা আগামীতে গাওছিয়া দারুল উলূম ক্বওমী মাদরাসায় ইসলামী মহাসম্মেলনের আয়োজন করব।
এ সময় মো. মামুন মিয়ার সঞ্চালনায় অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাদরাসাটির সাধারণ সম্পাদক মো. এহছানুল হক আল আমিন, ব্যবসায়ী মো. আলহাজ আব্বাস উদ্দিন, কোরবান আলী, মো. রেজাউল করিম, মাহফুজুর রহমানসসহ এলাকার অভিভাবকগণ।
/এসএফ


















