১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। এসময় তার সহযোগী আলমগীর হোসেনও গ্রেপ্তার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) হাদি খুনে জড়িত থাকার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ছাড়াও আলমগীর হোসেন গ্রেপ্তার হয়েছেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল