১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনা পেল এমপি রাশেদুল ইসলাম

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

ঢাকাস্থ শেরপুর ফোরামের সংবর্ধনা পেল শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ঢাকাসত এর আশপাশে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার শেরপুরবাসী অংশ নেন।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর ফোরামের চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

হাফেজ রাশেদুল ইসলাম বলেন, শেরপুর জেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত জেলায় রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, “নির্বাচনে বিজয় জনগণের। আমি শেরপুরবাসীর প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। উন্নয়নই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য।”
এ সময় উপস্থিত শেরপুরবাসীরা বলেন, শেরপুর-১ আসনের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাফেজ রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট। আর ধানের শীষ প্রতীকের সানজিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। অন্যদিকে বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৬২ হাজার ৪১৫ ভোট। 

ভোটের হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা.সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে ৪৯ হাজার ৪৬৯ বেশি ভোটে হারিয়ে ৩০ বছর পর হাফেজ রাশেদুলের হাত ধরেই জামায়াত ইসলাম আসনটি নিজেদের হাতে ছিনিয়ে নেন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত