১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

‘মা-বোনদের প্রতি যাদের সম্মান নেই, তাদের কাছে থেকে অগ্রগতি আশা করা যায় না’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছে থেকে বাংলাদেশ কখনও অগ্রগতি আশা করতে পারে না।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে। গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যে দলের নেতার মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের কাছে থেকে বাংলাদেশ কখনও অগ্রগতি আশা করতে পারে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না। দেশ গড়তে হলে নারী-পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।

তিনি আরও বলেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগেই যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কী করে সৎ মানুষের শাসন কায়েম করবে? আইডি হ্যাকের নামে মিথ্যা কথা বলে যারা, তারা সৎ মানুষ হতে পারে না।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ভোলার গ্যাস কাজে লাগিয়ে দক্ষিনাঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় বিএনপি। বরিশাল-ভোলা সেতু, ভোলায় মেডিকেল কলেজ, নদী ভাঙ্গন সমস্যার সমাধানের জন্য ধানের শীষে বিএনপি মনোনীত প্রার্থীতে বিজয়ী করতে হবে।

নির্বাচিত হলে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ করে তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় নারী নিহত

সুযোগ পেলে আবার রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিবের

ওসমান হাদি হত্যায় ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি: ভারতীয় মিডিয়া

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোরভাবে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী

নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে: প্রধান উপদেষ্টা

রোববার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের গুণীজন সংবর্ধনা

দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চোরাগোপ্তা খুন ছাড়াও কঠিনতর পরিকল্পনা আছে আওয়ামী লীগের: প্রধান উপদেষ্টা

‘হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার করা হবে’