১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

রোববার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রচারণার সময় দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ জামায়াত ইসলামীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে  জামায়াতের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

বিক্ষোভ মিছিলটি বিকাল ৪টায় শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে শুরু হয়ে  থানা মোড়ে গিয়ে শেষ হবে। এরপর সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল