১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে গত বছরটা দারুণ কাটিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এ বছরের শুরুতেই কিছুটা ধাক্কা খেতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। এর মাঝেই আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ।

আজ বুধবার (২৮ জানুয়ারি) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে উন্নতি হয়েছে মুস্তাফিজের।

আগে থেকেই একমাত্র বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিলেন মুস্তাফিজ। এবার সেখানে আরও একধাপ এগিয়েছেন তিনি। ৬৬৫ রেটিং নিয়ে ৮ নম্বর থেকে ৭ নম্বরে ওঠে এসেছেন মুস্তাফিজ।

এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে ওঠে এসেছেন রিশাদ হোসেন। একধাপ করে এগিয়েছেন দুই পেসার তানজিম হাসান সাকিব (৩৫) আর তাসকিন আহমেদ (৫৩)। সবচেয়ে বেশি ৪ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। তিনি আছেন ৮৫ নম্বরে।

আগের মতোই অপরিবর্তিত আছেন নাসুম আহমেদ (২৬) আর শরিফুল ইসলাম (৫২)। দুইধাপ পিছিয়েছেন শেখ মেহেদী।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বুধবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা: মাদুরোকে সস্ত্রীক আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ যাত্রীর

ক্ষমতায় গেলে নারীদের ৫ ঘণ্টা কর্মঘণ্টা হবে: জামায়াত আমীর

২৭০৩ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো: ট্রাম্প

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৯৯ পদে নিয়োগ

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি