২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কট করতে পারে— এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পিসিবির একাধিক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানে, তাহলে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে পারে।

মূলত, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে বলে জানানো হয় এক প্রতিবেদনে।

এই পরিস্থিতির শুরু মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি চুক্তি করলেও পরে বাদ দেয়ার পর থেকে। এর জেরে বাংলাদেশে পরবর্তী মৌসুমের আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ সহ-আয়োক শ্রীলঙ্কায় চাওয়ার দাবিও জানানো হয়।

এদিকে, আইসিসি বাংলাদেশের সেই আবেদন নাকচ করেছে। বিসিবিও তাদের অবস্থান বদলায়নি। বোর্ড জানিয়েছে, তারা ভারতে যেতে রাজি নয়।

এই যখন অবস্থা, তখন বাংলাদেশ দুটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপ খেলতে হলে দাবি তুলে নিতে হবে। অথবা বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। আইসিসি স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ না খেললে অন্য দল নেয়া হতে পারে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনু্যায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনে দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

এইচএসসি পাসে ৬০০ জনকে চাকরি দিবে আবুল খায়ের গ্রুপ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে খেলতে না চাওয়া বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী

সহজেই ফোনের স্টোরেজ খালি করার উপায় জেনে নিন

শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা