১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ বলে ছবি প্রকাশ ট্রাম্পের

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসনের পর আরেক কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ উল্লেখ করে তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) উইকিপিডিয়ার প্রোফাইলের আদলে বানানো সেই ছবিতে দেখানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। এর নিচে লেখা, যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন বাহিনী। তাদেরি উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং নিউইয়র্কের আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন এখন।

মাদুরোকে মার্কিন বাহিনী অপহরণ করার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।

ভেনেজুয়েলার সেনাবাহিনীও ডেলসি-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।
এদিকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি। প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে।

নির্বাচন করা যাবে না।
তিনি আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে তেল কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। তার মতে, এই কাজ ১৮ মাসের কম সময়ের মধ্যেই শেষ করা সম্ভব।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ফ্লাইট মধ্যরাতে: সালাহউদ্দিন

৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

চন্দন পাল জামিনে মুক্ত, শেরপুরে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ ৭ দফা দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

বিনা বেতনে শিক্ষার সুযোগ পাচ্ছে ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানরা

আলজেরিয়াকে কাঁদিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত

অজয়-রাকুলের নতুন সিনেমা ‘দে দে পেয়ার দে ২’

জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: আলী রীয়াজ

নির্বাচন ডাকাতি যেন আর না হয় সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা