১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্য সন্দেহে ১০ জন আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউসে অভিযান চালানো হয়।

অভিযানে প্রশ্নফাঁস চক্রের সদস্য ও শিক্ষার্থীসহ মোট ১০ জনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল