১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এরআগে, মোস্তাফিজকে কেকেআর ছেড়ে দেয়ার দিনই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেদিন তিনি এক ফেসবুক পোস্টে এবার যেন আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণে পুরস্কার পেলেন সাংবাদিক সেলিম

মির্জা ফখরুলের দেড় কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় ১১ লাখ

কবি নজরুলের পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন

হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল

বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ

খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্বও দিচ্ছেন: ইরানি সংবাদমাধ্যম

আয়ারল্যান্ডের সঙ্গে ‘গ্রুপ সোয়াপ’ করে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ

দেখতে আসল ফোন, নকলটা চিনবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে ভিসা স্থগিতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা