১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

‘জামালপুরে চোরকে চিনতে পারায় গৃহবধূকে হত্যা’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো একসময় বাসাটিতে চোর ঢোকে। সম্ভবত চোরকে চিনতে পারায় গলায় ওড়না পেঁচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে।

নিহত নারীর নাম লিপি খাতুন (৩৫)। তিনি একই উপজেলার শুয়াকৈর এলাকার বাসিন্দা। তিনি র‍্যাব সদস্য মহর উদ্দিনের স্ত্রী। মহর রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২–এর কার্যালয়ে কর্মরত।

এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। তাঁদের নিয়ে শিমলা বাজার এলাকার ওই বাসায় ভাড়ায় থাকতেন লিপি।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল রাতে ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে বাসাটির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন লিপি। ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরের দল। আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোর। চোর শনাক্ত করতে তদন্ত চলছে। গৃহবধূর লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

শেরপুরে বন্ধুকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২ 

বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, বেরোবিতে নিয়োগ দিয়েও বাতিল

ওমানে নিহত ৮ বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’