১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে শাইন্ ও বার্ড ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ

উমর ফারুক সেলিম, শেরপুর প্রতিনিধি
শেরপুর: সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার এন্ড এনভাইরনমেন্ট (শাইন্) ও শেরপুর বার্ড ক্লাবের উদ্যোগে এবং সল্ট- কেন্ডি ট্যুরস এন্ড ট্রাভেলের সহযোগিতায় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষিকা করুনা রানী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শাইন্এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাংবাদিক উমর ফারুক সেলিম প্রমুখ।

এ সময় স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ শেষে স্কুল আঙ্গিনায় বট, কদম, জারুল, সোনালূসহ বিভিন্ন প্রজাতির পাখি বান্ধব গাছের চারা রোপণ করা হয়।


শাইন্এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তাদের সংগঠনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, গোরস্তানে, রাস্তার পাশে দশ সহস্রাধিক বনজ, ফলজ, ফুলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ এবং জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল